ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ঈদ উপলক্ষে কারাগার থেকে মুক্তি পেলেন ২৪ বন্দি

ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন কারাগার থেকে মুক্তি পেয়েছেন ২৪ জন কারাবন্দি। এরই মধ্যে মুক্তি পেয়ে কারাগার ত্যাগ করেছেন তারা। শনিবার (২৯ মার্চ) সহকারী কারা মহা পরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের বিভিন্ন কারাগার থেকে ঈদুল ফিতর উপলক্ষ্যে ২৪ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ২২ জনকে ৫৭৯ ধারায় সরকারের নিয়ম অনুযায়ী মুক্তি দেয়া হয়। এছাড়া আরও দুই জনকে ভালো কাজের জন্য মুক্তি দেয়া হয়।এছাড়া ২৬ মার্চের সময়ও ১১ জনকে মুক্তি দেয়া হয়। ২২ জনের বয়স বৃদ্ধি পাওয়ায় বিশেষ বিবেচনায় তাদের মুক্তি দেয়া হয়।

ads
ads
ads

Our Facebook Page

↑